www.bangladeshpress.com/news/view/87581/আওয়ামীলীগের শাসনামলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন চিত্র ( ১ম পর্ব)

সম্পাদনায়,খোরশেদ
আলম,বাংলাদেশ প্রেস || ১৯৭২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত স্বাধীনতা-উত্তর
বাংলাদেশে বাংলাদেশ আওয়ামীলীগ প্রথমে বাংলাদেশের স্থপতি এবং বাঙালি জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে (১৯৭২-১৯৭৫) এবং পরবর্তীকালে
তাঁরই সুযোগ্যা জ্যেষ্ঠ কন্যা জননেত্রীখ্যাত, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে
১৯৯৬, ২০০৯ ও ২০১৪সহ তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন আছেন।
প্রথমে আওয়ামী লীগ সরকারকে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের চ্যালেঞ্জ
মোকাবিলা করতে হয়। এ সময় সরকারকে শুরু থেকেই সবকিছু পুনর্গঠন করতে হয়েছিল।
বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর
মধ্যে ছিল, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন, ১০ মাসের মধ্যে
স্বাধীন বাংলাদেশের জন্য একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল
সংবিধান প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সাহায্যে যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয়
সৈন্যদের দ্রুত দেশে ফেরত পাঠানো, নতুন প্রজাতন্ত্রের জন্য বিশ্বের ১৩০টি
দেশের স্বীকৃতি লাভ, ভারতে শরণার্থী হিসেবে আশ্রিত এক কোটি শরণার্থী এবং
যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য দ্বারা ধর্ষিত প্রায় তিন লক্ষ নারীর
পুনর্বাসন।
স্বাধীনতালাভের ১৫ মাসের মধ্যে নতুন সংবিধান অনুসারে সাধারণ নির্বাচন
অনুষ্ঠান ছিল আওয়ামীলীগের আরেকটি বিশাল অর্জন। ১৯৭৩ সালের এই নির্বাচনে
আওয়ামীলীগ ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন লাভের মধ্য দিয়ে বিপুল বিজয় অর্জন
করে।