যদি শ্বাসকষ্টজনিত কারণে কেউ অজ্ঞান হয়, তবে তাকে
চিৎ করে শুইয়ে মাথার দিকটা উঁচু করে দিতে হবে। যদি বৈদ্যুতিক শকের ফলে বা
রক্তচাপ নেমে যাওয়ার কারণে কেউ অজ্ঞান হয়, তবে তার পায়ের দিকটা উঁচু করে
দিতে হবে । প্রয়োজনে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হতে
পারে। তবে এই প্রক্রিয়াটি হাতে-কলমে শিখে নিতে হবে।