অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার কারণ

সংক্রামক রোগ ধীরে ধীরে কমছে। আর দ্রুত বাড়ছে অসংক্রামক রোগ। আর্থিক অসচ্ছলতা, অশিক্ষা এবং চিকিৎসার অপ্রতুলতা এই সমস্যাকে আরও প্রকট করে তুলছে। এসব রোগের চিকিৎসা অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে থাকে । তাই প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করার বিষয়ে সবাই কে সজাগ থাকতে হবে। মানুষের জীবন যাত্রার মান, সামাজিক অস্থিরতা, খাদ্যাভ্যাস, যান্ত্রিক জীবন সবকিছু মিলিয়েই অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য দায়ী ।
কিছু  কারণ যেমন :

  • কায়িক শ্রম ও ব্যায়াম না করা
  • অলস জীবন যাপন করা, স্থূলতা বা অতিরিক্ত মোটা হওয়া
  • ধূমপান, তামাকপাতা, জর্দা, মাদক সেবন
  • অতিরিক্ত টেনশন, মানসিক চাপ
  • খাদ্যাভ্যাসের পরিবর্তন, শাকসবজি, ফলমূল কম খাওয়া, অধিক ক্যালরি সমৃদ্ধ ও অধিক চর্বি- শর্করা জাতীয় খাদ্য গ্রহণের অভ্যাস, অতিরিক্ত মাত্রায় কোমল পানীয় গ্রহণ
  • খেলার মাঠের অভাব, বিদ্যালয়ে শরীর চর্চা বা খেলাধুলা র সংস্কৃতির বিলোপ, টেলিভিশন আর কম্পিউটার গেম ও ফেসবুক।
  • গাড়ি-লিফট-চলন্ত সিঁড়ি ব্যবহারের প্রবণতা
  • খাদ্যে কেমিক্যাল ও ভেজাল
  • জলবায়ু দূষণ
প্রতিরোধের উপায় :
অসংক্রামক রোগ আজ মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা, যা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকার ও প্রতিরোধ যোগ্য। রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধের ব্যাপারে বেশি যত্নবান হতেহবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে—
  • মানসিক ও শারীরিক চাপ সামলাতে হবে। নিয়মিত বিশ্রাম, সময় মতো ঘুমানো, নিজের শখের কাজ করা, নিজ ধর্মের চর্চা করা ইত্যাদি র মাধ্যমে মানসিক শান্তি বেশি হবে।
  • কায়িক শ্রম ও নিয়মিত ব্যায়াম করতে হবে। বাড়তি ওজন কমাতে হবে।
  • ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য, তামাক পাতা ও জর্দা খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা:
  • কমচর্বি ও কম কোলেস্টেরল যুক্ত খাবার গ্রহণ করতে হবে। লবণ নিয়ন্ত্রণের জন্য তরকারিতে প্রয়োজনীয় লবণের বাইরে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে ।
  • শিক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি। এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
^উপরে যেতে ক্লিক করুন