হেপাটাইটিস-বি ভাইরাস


হেপাটাইটিস-বি ভাইরাস কী ?
যেভাবে শরীরে প্রবেশ করে
হেপাটাইটিস-বি ভাইরাস প্রধানত রক্ত এবং বিভিন্ন দেহাংশের মাধ্যমে ছড়ায়। যেমন :
  • হেপাটাইটিস-বি ভাইরাস দ্বারা সংক্রমিত রক্ত এবং রক্তের অন্যান্য উপাদান কোনো রোগী গ্রহণ করলে।
  • হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর ব্যবহূত সুচ, সিরিঞ্জ, রেজার, ক্ষুর, ব্রাশ ইত্যাদি কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলে হেপাটাইটিস-বি সংক্রমণের আশঙ্কা থাকে।
  • বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, দাঁতের চিকিৎসালয়, বিউটি পার্লার, সেলুনে ব্যবহূত যন্ত্রপাতি যথাযথভাবে জীবাণুমুক্ত করে ব্যবহার না করলে হেপাটাইটিস-বি ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে।
  • গর্ভবতী মা যদি হেপাটাইটিস-বি ভাইরাসে সংক্রমিত হয়ে থাকে, তাহলে জন্মের সময় নবজাতকের হেপাটাইটিস-বি সংক্রমণের আশঙ্কা অনেক বেশি থাকে।
  • হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক থাকলে।
রোগের লক্ষণ ও গতি-প্রকৃতি:
অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই রক্তের এইচবিএস এজি পজিটিভ পাওয়া যায়। সাধারণত বিদেশে চাকরির উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে, রক্তদানের উদ্দেশ্য স্ক্রিনের পরীক্ষা করতে গিয়ে বা হেপাটাইটিস-বি টিকা নেওয়ার আগে রক্ত পরীক্ষা করতে গিয়ে এইচবিএস এজি শনাক্ত হয়। কোনো উপসর্গ না থাকলেও হেপাটাইটিস-বি ভাইরাস লিভারে মৃদু ইনফেকশন চালিয়ে যায় এবং ধীরে ধীরে লিভারের ক্ষতি করতে থাকে। তখন বলা হয় ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘস্থায়ী ইনফেকশন।
পরবর্তী সময়ে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসা :
এইচবিএস পজিটিভ রোগীদের প্রধান জিজ্ঞাসা এটা কীভাবে নেগেটিভ করা যায়? কত দিন লাগবে নেগেটিভ হতে? এইচবিএস এজি নেগেটিভ হয় দুভাবে—চিকিৎসার মাধ্যমে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে। সাধারণত শতকরা ৯০ ভাগ রোগী হেপাটাইটিস-বি দ্বারা সংক্রমিত হওয়ার পর (একিউট হেপাটাইটিস) সম্পূর্ণ আরোগ্য লাভ করে, বাকি শতকরা ১০ ভাগ রোগী সময়ের সঙ্গে হেপাটাইটিস-বি নেগেটিভ হয়। ক্ষেত্রবিশেষে শতকরা পাঁচ ভাগ রোগী এইচবিএস পজিটিভ মুক্ত হতে পারে না নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার দ্বারা।
প্রতিরোধের উপায়
  • আপনার সামাজিক সচেতনতাই হেপাটাইটিস-বি’র সংক্রমণ থেকে রক্ষা করবে। সাবধান হতে হবে—
  • সব সময় ডিসপোজেবল সুচ ও সিরিঞ্জ ব্যবহার করবেন
  • অন্য কোনো ব্যক্তির রক্ত শরীরে চিকিৎসার জন্য গ্রহণ করতে হলে সঠিকভাবে পরীক্ষা করে নেবেন। পেশাদার রক্ত দাতাদের রক্ত পরিহার করে চলবেন
  • সেলুন বা বিউটি পার্লারে নাক-কান ফুটানোর ক্ষেত্রে, দাড়ি বা চুল কাটার সময় ব্যবহূত জিনিসপত্র সঠিকভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে কি না খেয়াল করবেন
  • পরিবারে হেপাটাইটিস-বির রোগী থাকলে অন্যান্য সদস্যদের হেপাটাইটিস-বি ভ্যাকসিন নিতে হবে
  • দাঁতের চিকিৎসায় বা দাঁত তোলার ক্ষেত্রে যন্ত্রপাতি যথাযথ জীবাণুমুক্ত করে ব্যবহার করছে কি না জেনে নেবেন
  • ব্যক্তিগত টুথব্রাশ, রেজার, নেইল কাটার ইত্যাদি অন্যকে ব্যবহার করতে মানা করবেন
  • অনিরাপদ যৌন সম্পর্ক এড়িয়ে চলতে হবে
  • হেপাটাইটিস-বি পজিটিভ মায়ের শিশুদের ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা দিয়ে নিতে হবে।
^উপরে যেতে ক্লিক করুন