মুখে বা ঠোঁটের কোণায় ঘা
লক্ষণ :
-
ঠোঁট লাল হয়ে ফেটে যায় / কোনাগুলি ফেঁটে যায়
-
মুখের বা ঠোঁটের দুই কোণায় ঘা হয় / সাদা হয়ে যায়
-
কস পড়ে ও হা করতে কষ্ট হয়
-
জিহ্বায় ঘা হয়, লাল হয়ে ফুলে যায় ও ব্যথা হয় এবং খেতে অসুবিধা হয়
কারণ :
-
খাবারে ভিটামিন-বি২ বা রাইবোফ্লাভীনের অভাব অথবা লোহার অভাব
-
দুধ, ডিম, ডাল, কলিজা, সিদ্ধ চাউল এবং শাক-সবজি প্রয়োজনীয় পরিমাণে না খাওয়া
প্রতিরোধ/ প্রতিকার :
-
প্রচুর পরিমাণে দুধ, ডিম, ডাল এবং শাকসবজি খেতে হবে
-
মুখে বেশি ঘা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন খেতে হবে/আয়রণ খেতে হবে
^উপরে যেতে ক্লিক করুন