
এটি
যকৃতের সংক্রমণ, যা বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে সংক্রমিত হয়।
যেমন-হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এবং জি। ক্ষুধামন্দা, বমি বমি ভাব,
অস্বস্তিবোধ, সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ। জ্বর, জন্ডিস, যকৃতের
ব্যথা হয়। যকৃত্ স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে
পারে।
চিকিৎসা:
পর্যাপ্ত জল ও তরল পান করতে হবে। অবশ্যই বিশ্রামে থাকতে হবে। মারাত্মকভাবে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
চিকিৎসারজন্য : ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতার ও স্থানীয় এনজিও স্বাস্থ্য কেন্দ্র।