-
আহত ব্যক্তিকে প্রথমে দুর্ঘটনা স্থান (রাস্তা) থেকে নিরাপদ জায়গায় আনতে হবে
-
পর্যাপ্ত বাতাস শ্বাস-প্রশ্বাসের সাহায্য নিতে পারছে কিনা সেদিকে লক্ষ রাখতে হবে
-
নাক-মুখে রক্ত বা অন্যকিছু যা শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে এমন কিছু থাকলে বের করে দিতে হবে
-
আশেপাশের ভীড় কমিয়ে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে
-
সম্ভব হলে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে
-
রক্তপাত হতে থাকলে তা বন্ধ করার চেষ্টা করতে হবে
-
হাড় ভেঙে থাকলে নড়াচড়া না করে বিশ্রামের ব্যবস্থা করতে হবে
-
উপযুক্ত চিকিৎসা জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে
অতিরিক্ত রক্তপাত : ক্ষত থেকে রক্তপাত হলে নিচের কাজ গুলি করবেন-
-
আঘাতের জায়গাটা উঁচু করে রাখতে হবে
-
একটা পরিষ্কার কাপড় দিয়ে অথবা হাত দিয়ে সরাসরি ক্ষতের ওপর চাপ দিয়ে ধরে রাখুন
-
অতিরিক্ত কেটে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেলাই করে ব্যান্ডেজ করে দিতে হবে
-
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধনুষ্টংকারের টিকা নিতে পারেন
-
ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন।