- কামড়ের জায়গায় ব্যথা ও চিনিচিন করে
- জ্বর, ঢোক গিলতে ব্যথা ও খিঁচুনি হয়
- পানি খেতে চায় না, পানি দেখলে ভয় পায়
- খুব ঘন চটচটে লালা ঝরে
- শান্ত থাকতে থাকতে হঠাৎ রেগে যায়
- পরে রোগী অজ্ঞান হয়ে যায় এবং পক্ষাঘাত দেখা দেয়
- কুকুর কামড়ানোর ১০ দিন পর (সাধারণত ৩ থেকে ৭ সপ্তাহের মধ্যে) জলাতঙ্কের প্রথম লক্ষণগুলো দেখা দেয়। লক্ষণ প্রকাশের পূর্বে চিকিৎসা শুরু করতে হবে।
পোষা কুকুর-বিড়ালকে জলাতন্কের টিকা দেওয়া উচিত
যাদের (পশুডাক্তার, পশুব্যবসায়ী, পশুপালক) পশু কামড়ানোর সম্ভাবনা বেশি তাদের আগেই টিকা নেওয়া উচিত৷
জলাতন্ক রোগাক্রান্ত প্রাণী কামড় দিলে বা সন্দেহ হলে টিকা নিতে হবে এবং কামড়ানোর স্থানটি দ্রুত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে৷
ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন৷